ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের শিক্ষা কেন্দ্র স্থাপন  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

তুরস্কের একটি সাহায্যকারী সংস্থা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের জন্য দুটি শিক্ষা কেন্দ্র স্থাপন করেছে।

সম্প্রতি ইস্তাম্বুল ভিত্তিক সাদাকাতাসী ফাউন্ডেশন এ শিক্ষা কেন্দ্র স্থাপন করে।  

প্রতিটি সেন্টারে প্রায় ৭০ জন করে শিশু শিক্ষা গ্রহণ করতে পারবে বলে সংস্থাটি থেকে জানানো হয়েছে।

ওই শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণত ইংরেজি, আরবি এবং বার্মিজের পাশাপাশি গণিত পড়ানো হবে বলে জানা গেছে।

এছাড়াও শিশুদেরকে প্রবিত্র কোরআনসহ মুসলমানদের ধর্মীয় বই পড়ানো হবে।

শিক্ষা কেন্দ্রের পাশেই শিক্ষার্থীদের জন্য খাবার রান্না করার ব্যবস্থা রাখা হয়েছে। এর পাশেই রয়েছে খেলার মাঠ। যেখানে শিশুরা খেলাধুলা করতে পারবে।  

সূত্র: আনাদুলু এজেন্সি

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি